অংশীদারি ব্যবসায়ের হিসাব বুঝতে পারছেন না? এখান থেকে শুরু করুন

লেকচার পরিচিতি ও বিবরণ
অংশীদারি ব্যবসায়ের হিসাববিজ্ঞান অনেকের কাছে জটিল মনে হয়। এই লেসনে শুধু নম্বর পাওয়ার জন্য নয়, বিষয়টাকে গভীরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভিডিও শেষ করার পর আপনি নিজেই অন্যদের শেখাতে পারবেন। এটি শুধু পরীক্ষার জন্য নয়, প্রকৃত জ্ঞান বৃদ্ধির প্ল্যাটফর্ম।
এই লেকচার সম্পর্কিত প্রশ্নোত্তর ও সমাধান (Q&A Board)
শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সরাসরি প্রশ্ন এবং রিয়েল সমাধান কলাম
স্যার, বেতন ডেবিট করার পর নিট লাভ দেওয়া থাকলে লাভ-লোকসান আবণ্টন হিসাবে বেতন কি আবার আসবে?
না আরিফ, বেতন ইতিমধ্যে ডেবিট করা বা বাদ দেওয়া হয়ে থাকলে তা আবণ্টন হিসাবে পুনরায় আসবে না। তবে অংশীদারদের মূলধন হিসাবে অবশ্যই ক্রেডিট পাশে দেখাতে হবে।
উত্তোলনের সুদের ক্ষেত্রে চুক্তিতে উল্লেখ না থাকলে কি ৬% হারে সুদ ধরা যাবে?
না রাফসান, অংশীদারি আইন অনুযায়ী চুক্তিতে উল্লেখ না থাকলে মূলধন বা উত্তোলনের ওপর কোনো সুদ ধরা যায় না। শুধুমাত্র ঋণের ওপর ৬% সুদ ধরা বাধ্যতামূলক।
লেকচার নিয়ে কিছু জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করুন
শিক্ষণীয় দিকসমূহ (Key Takeaways)
- 1চুক্তিতে উল্লেখ না থাকলে মূলধন বা উত্তোলনের ওপর কোনো সুদ ধার্য করা যাবে না।
- 2অংশীদারদের ঋণের সুদের হার উল্লেখ না থাকলে আইন অনুযায়ী ৬% হারে সুদ ধার্য করতে হবে।
- 3বেতন যদি ডেবিট করার পর লাভ দেওয়া থাকে, তবে লাভ-লোকসান আবণ্টন হিসাবে তা পুনরায় আসবে না।
লেকচার ট্রান্সক্রিপ্ট নমুনা
আসসালামু আলাইকুম, কুইন্স লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমরা এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আলোচনা করব। বিশেষ করে লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি করতে গিয়ে শিক্ষার্থীরা যে সাধারণ ভুলগুলো করে, সেগুলো কীভাবে এড়ানো যায় তা আমরা এই ক্লাসে দেখব...
✓ কলামাঃ বিশেষ সম্পাদকীয় — এডিটরস পেন (Editor's Pen)